News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া আন্তঃ স্কুল টি-২০ ক্রিকেটে জয় পেলো জয়পুর
Image

বিলোনিয়া আন্তঃ স্কুল টি-২০ ক্রিকেটে জয় পেলো জয়পুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে শুরু হল আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করলো জয়পুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তারা পরাজিত করল আমজাদ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী ম্যাচে এদিন আমজাদ নগরকে ৭ উইকেটে পরাজিত করে জয়পুর। সকালে দুই দলের লড়াই শুরু হবার আগে আমজাদ নগর টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে নয়জন ব্যাটসম্যানকে হারিয়ে সংগ্রহ করে ৯২ রান। তাদের সংগ্রহীত এই রানের মধ্যে জয়পুরের বোলারদের দেওয়া অতিরিক্ত ৩৭ রান ছিল উল্লেখযোগ্য। সাজ্জাদ হোসেন হৃদয় এর অপরাজিত ২৬ রান ও শেষদিকে ইনুচ নবীর ১৩  রান ছাড়া দলের আর কোন ব্যাটসম্যান এর পক্ষে এক অংকের রানের গন্ডি টপকানো সম্ভব হয়নি।জয়ী দলের বোলারদের মধ্যে সুজন ভৌমিক সর্বোচ্চ তিনটি উইকেট নেয়। এছাড়া দুটি উইকেট পেল উদয় মিত্র। জবাবে জয়ের জন্য ৯৩ রানে টার্গেট নিয়ে জয়পুর ব্যাট করতে নেমে তিনজন ব্যাটসম্যান কে হারিয়ে তুলে নেয় জয়ের প্রয়োজনীয় রান। প্রথম সারির তিন ব্যাটসম্যান রাজ মজুমদার(১৮) সাগ্নিক ভৌমিক(৩৮*) ও শুভম রায়ের(১৭) হাত ধরেই এদিন কার্যত সহজ জয় পেল জয়পুর। পরাজিত দলের বোলারদের মধ্যে সাজ্জাদ হোসেন হৃদয় সর্বোচ্চ দুইটি উইকেট নেয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top