News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটিতে ঘুষের টাকা নিতে গিয়ে ধৃত পিএইচই-র জনৈক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার
Image

গুয়াহাটিতে ঘুষের টাকা নিতে গিয়ে ধৃত পিএইচই-র জনৈক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার

গুয়াহাটি, ১৩ মে (হি.স.) : গুয়াহাটিতে ঘুষের টাকা নিতে গিয়ে অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের আধিকারিকদের হাতে ধৃত জনৈক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার। ধৃত ব্যক্তি জনস্বাস্থ্য ও কারিগরি (পিএইচই) বিভাগের উত্তর লখিমপুর সার্কলের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামী।

ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের উত্তর লখিমপুর সার্কলের সুপারিনটেনডিং কার্যালয়ে কর্মরত এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামী গুয়াহাটির হেঙেরাবাড়িতে অবস্থিত বিভাগীয় সদর দফতরে এসে অভিযোগকারী জনৈক ঠিকাদারের হাত থেকে ঘুষের ২০ হাজার টাকা নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন।

অন্য সূ্ত্রে জানা গেছে, একটি বিল পাসের বিনিময়ে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামী জনৈক ঠিকাদারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। ঘুষের টাকা দিতে নারাজ ঠিকাদার ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের দ্বারস্থ হন। ভিজিল্যান্স আধিকারিকদের কষা ছক অনুযায়ী আজ গুয়াহাটির হেঙেরাবাড়িতে অবস্থিত জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামীর হাতে অগ্রিম বাবদ নগদ ২০ হাজার টাকা দিতে গিয়েছিলেন অভিযোগকারী ঠিকাদার। সে সময়ই ইঞ্জিনিয়ার জয়ন্ত গোস্বামীকে হাতেনাতে পাকড়াও করেন ভিজিল্যান্স আধিকারিকরা।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১০ মে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের আধিকারিকরা গোয়ালপাড়া জেলার অন্তর্গত মাটিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার (ইনচার্জ) সাহার আলি সিকদারকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরেছিলেন।

Releated Posts

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে হামলার পর মণিপুরের সঙ্গীতশিল্পীর মৃত্যু, নাবালক-সহ আটক ৮

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি গ্রামে নিজের বাড়ির বাইরে মদ্যপান ও চিৎকার-চেঁচামেচি নিয়ে আপত্তি করায় একদল ডেলিভারি…

ByByNews Desk Sep 8, 2026

মণিপুরে এনআরসি-র ভিত্তিবর্ষ ১৯৫১, কেন্দ্রের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে রাজ্য: স্বরাষ্ট্রমন্ত্রী

ইম্ফল, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস (এনআরসি) তৈরির ক্ষেত্রে ১৯৫১ সালকে ভিত্তিবর্ষ হিসেবে ধরা হবে…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top