News Flash

  • Home
  • দিনের খবর
  • ৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, উদ্বেগ ও উৎকন্ঠায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী
Image

৮ মে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, উদ্বেগ ও উৎকন্ঠায় ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী

কলকাতা, ৭ মে (হি.স.): এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হবে ৮ মে, বুধবার। বুধবার দুপুর ১টায় ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ৩টে থেকে ওয়েবসাইট মারফত ফলাফল জানা যাবে। মার্কশিট দেওয়া হবে ১০ তারিখ থেকে।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ১৬ ফেব্রুয়ারি ও শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ৬৩ হাজার। ২ হাজার ৩৪১টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হয়। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নিরাপত্তায় জোর দেওয়া হয়। একাধিক স্পর্শকাতর কেন্দ্রে ছিল মেটাল ডিটেক্টর। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর। সব পরীক্ষাকেন্দ্রের প্রধান প্রবেশ পথ এবং ভেন্যু সুপারভাইজারের ঘরে সিসিটিভি ছিল। প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হয়।

পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। শেষ হবে ১৮ মার্চ। আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিও বদলাচ্ছে। সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। এতদিন একবারই অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হত। এবার থেকে থেকে পরীক্ষা দিতে যেতে হবে দু’বার। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নয়া পদ্ধতি চালু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, একাদশ ও দ্বাদশের পাঠ্যক্রমকে চারটি সেমেস্টারে ভাগ করা হয়েছে। এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণিতে ভর্তি হবে, তারা এই পদ্ধতিতেই পড়াশোনা করবে। একাদশ ও দ্বাদশ মিলিয়ে চারটি সেমেস্টারে পরীক্ষা হবে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top