News Flash

  • Home
  • দিনের খবর
  • রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার্থী ১,৪২,৬৯২
Image

রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষার্থী ১,৪২,৬৯২

কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.) : রাজ্যের প্রায় ৩৮৮টি কেন্দ্রে হবে পরীক্ষা গ্রহণ। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন। রেকর্ড গরমের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ সেখানে যেমন আবশ্যক জেনারেটরের ব্যবস্থা, তেমনই থাকছে ওআরএসের ব্যবস্থা৷

রবিবার পরীক্ষা শুরুর সময় সকাল ১১টা। প্রথমে প্রথম পত্রের (গণিত) পরীক্ষা যা চলবে বেলা ১টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা শুরু হবে দুপুর ২টো থেকে। যা চলবে বিকেল চারটে পর্যন্ত। সকাল ৯ টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে সকলকে পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢুকতে হবে।

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, “সকল সেন্টার ইনচার্জকে গরমে জেনারেটরের ব্যবস্থা রাখা বলা হয়েছে। এছাড়া ওআরএসের ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রে যেহেতু কোনও পরীক্ষার্থী জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে না, তাই পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখা হচ্ছে কেন্দ্রে। এরই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের কাছে আবেদন জানিয়েছেন সকাল সকাল যেন সকলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়।

অন্যান্য বছরের মতোই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। যে কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলিতে একাধিক হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের বন্দোবস্ত থাকছে। পাশাপাশি প্রায় ৯০ জন ভ্রাম্যমান পর্যবেক্ষক রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নিয়ে পরীক্ষাকেন্দ্রগুলির ওপর নজর রাখবেন।

প্রত্যেক পর্যবেক্ষক গড়ে তিনটি করে পরীক্ষাকেন্দ্রর ওপর নজরদারি করবেন। সেন্টার ইনচার্জের পাশাপাশি এ বছর অতিরিক্ত সেন্টার ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি এমন পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে দায়িত্বে সহকারী সেন্টার ইনচার্জ। কিছু কেন্দ্রে থাকছেন বোর্ডের পরিদর্শক এবং বোর্ডের প্রতিনিধিরাও ৷

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top