News Flash

  • Home
  • দিনের খবর
  • আপনি শুধু নামেই মমতা, জনতার দুঃখ-কষ্ট দেখতে পান না: মুখ্যমন্ত্রীকে নিশানা রাজনাথের
Image

আপনি শুধু নামেই মমতা, জনতার দুঃখ-কষ্ট দেখতে পান না: মুখ্যমন্ত্রীকে নিশানা রাজনাথের

মুর্শিদাবাদ, ২১ এপ্রিল (হি. স.): রবিবার মুর্শিদাবাদের এক জনসভায় বক্তব্য পেশ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় দফার লোকসভা ভোটের মুখে রাজনাথ সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করলেন।

বলেন, আপনি শুধু নামেই মমতা, জনতার দুঃখ-কষ্ট দেখতে পান না। মমতা দিদি আপনার নামেই মমতা আছে। মমতা তো মায়ের স্বভাব। তাহলে কেন আপনি জনগণের দুঃখ দেখতে পান না! রাজনাথ সিং এও বলেন, মমতা দিদি আপনাদের সরকারের পাপের ভান্ডার পূরণ হয়ে গেছে। গরিবদের বঞ্চিত করে আবাস যোজনার বাড়ি তৃণমূলের নেতাদের দিচ্ছেন মমতা ব্যানার্জি। সন্দেশখালির প্রসঙ্গ টেনে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, বাংলায় এখন আইন-শৃঙ্খলা বলতে কিছু নেই। সন্দেশখালির ঘটনা মানবতার জন্য লজ্জার।

তিনি আরও বলেন যে, মমতা দিদি খাদি পরেন, কিন্তু তার আড়ালে লুঠ করেন। দেশ জানে বাংলার গর্বের ইতিহাস আছে। কিন্তু এখন পুরো বাংলাজুড়ে অরাজকতার পরিবেশ তৈরি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, চৈতন্যদেব, সুভাষচন্দ্রের বাংলা মমতার জমানায় কী হল। মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনাথ সিং বলেন, আজ সারা দেশে পশ্চিমবঙ্গ অপরাধের জন্য পরিচিত।

উল্লেখ্য, দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে রবিবার বাংলায় ছুটির দিনে হাইভোল্টেজ একাধিক জনসভা প্রতিরক্ষা মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর। একইদিনে দার্জিলিংয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভা হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার জন্য জনসভায় পৌঁছতেই পারেননি অমিত শাহ। ফলে বাতিল হয় তাঁর সভা।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top