News Flash

  • Home
  • Uncategorized
  • কমলপুর, খোয়াই, আগরতলা, বিলোনীয়াতেও রেল সম্প্রসারণ করতে রেলমন্ত্রীকে অনুরোধ বিজেপির
Image

কমলপুর, খোয়াই, আগরতলা, বিলোনীয়াতেও রেল সম্প্রসারণ করতে রেলমন্ত্রীকে অনুরোধ বিজেপির

RAIL TRIPURAনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ কৈলাসহরকে রেলমানচিত্রে যুক্ত করার জন্য যে সার্ভে করা হবে তা সম্প্রসারিত করে কমলপুর-খোয়াই- আগরতলা-বিলোনিয়া পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য রেলমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন বিজেপি রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দেব৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, এবিষয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়েছে৷ পাশাপাশি রাজ্যে ব্রডগেজ সিঙ্গেল লাইন থেকে ডাবল লাইন করারও অনুরোধ জানানো হয়েছে৷
এদিন তিনি জানান, আন্তঃরাজ্য যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করার জন্য রেলপথ সম্প্রসারণ বিশেষ ভাবে জরুরি৷ সম্প্রতি রেলওয়ে বোর্ড কৈলাসহরকে রেলমানচিত্রে যুক্ত করার জন্য ধর্মনগর থেকে কৈলাসহর হয়ে পেঁচারথল পর্যন্ত সার্ভে করতে অর্থ বরাদ্দ করেছে৷ যেহেতু নতুন এই রেল লাইন বসানোর জন্য সার্ভে শুরু হবে, সেহেতু এর সাথে কমলপুর, খোয়াই, আগরতলা এবং বিলোনীয়াকে যুক্ত করার জন্য রেলপথ সম্প্রসারণে একসাথে যাতে সার্ভে হয় তার জন্য রেলমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে৷ এই দাবি মেনে নেওয়া হলে ধর্মনগর, কৈলাসহর, পেঁচারথলের সাথে কমলপুর, খোয়াই, আগরতলা হয়ে বিলোনিয়া পর্যন্ত সরাসরি রেল যোগাযোগ সম্ভব হবে৷ তাতে রাজ্যের মানুষ দারুণভাবে উপকৃত হবে৷ অর্থনৈতিক দিক দিয়েও মানুষ লাভবান হবে৷ শ্রীদেব আশা প্রকাশ করে বলেন, রেলমন্ত্রী এই দাবি নিশ্চয়ই মেনে নেবেন৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top