News Flash

  • Home
  • দিনের খবর
  • অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে ক্ষুব্ধ মমতা, নিশানা বিজেপিকে
Image

অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি নিয়ে ক্ষুব্ধ মমতা, নিশানা বিজেপিকে

কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.) : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর আধিকারিকদের অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার মূলত এই ঘটনার জন্য বিজেপির ওপর কড়া আক্রমণ শানান। তিনি বলেন, বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে অপব্যবহার করে আমাদের হয়রানি করছে কিন্তু তাতে কোনও লাভ হচ্ছে না। কোচবিহারের রাসলীলা ময়দানে এক জনসভায় ভাষণে মমতা বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার পরীক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে, এই হেলিকপ্টারে সোনা ও টাকা নিয়ে যাচ্ছে অভিষেক। আমরা এইসব কাজ করি না বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদী জলপাইগুড়িতে এসেছিলেন কিন্তু ঝড়ে ক্ষতিগ্রস্থদের কোনও সাহায্য তিনি করেননি। বিজেপি সবচেয়ে বড় ডাকাত দল। তিনি বিজেপির কাছে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। তিনি বলেন, বাংলায় কোথায় কোথায় কত দুর্নীতি হয়েছে সেখানে কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে। তিনি বিজেপির ইস্তেহারকে উপহাস করে বলেন যে এটি মিথ্যার ইস্তেহার।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top