News Flash

Image

ভুয়ো অ্যাম্বুলেন্সে গাঁজা পাচার, আটক ২

আগরতলা, ১০ এপ্রিল: অভিনব কায়দায় অ্যাম্বুলেন্স গাড়ি বানিয়ে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের হাতে আটক দুইজন যুবক। সাথে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৭২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৫৫ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন কুমারঘাট থানার ওসি শংকর সাহা।

কুমারঘাট থানার ওসি শংকর সাহা জানিয়েছেন, আজ টি আর ০৫ ৩১১৫ নম্বরের বোলেরো গাড়িটি সোনামুড়া দিক থেকে বিভিন্ন থানা অতিক্রম করে কুমারঘাট থানাধীন সিধংছডা এলাকায় গাড়িটি আটক হয়েছে। এর আগে কুমারঘাট থানার অধীনে দুটি পুলিশের নাকা সিগন্যাল অমান্য করে গাড়িটি পালিয়ে যাওয়ার পথে গাড়িটিকে পুলিশ ধাওয়া করে সিদংছডা এলাকা থেকে গাড়িটি আটক করে। সাথে সাথে কুমারঘাট থানায় আনা হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ বান্ডেলে ২৭২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। যার বাজারমূল্য আনুমানিক ৫৫ লক্ষাধিক টাকা হবে। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, সাথে চালক ও সহ চালককে আটক করা হয়েছে। তারা হলেন, সোনামুড়া তামছা বাড়ির বাসিন্দা টিটন মিয়া (১৮) এবং অপর ব্যক্তি মধুবন কলেজ রোড এলাকায় বাসিন্দা মামন মিয়া (১৯)।

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top