News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনী কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপিত
Image

নির্বাচনী কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপিত

আগরতলা, ৬ এপ্রিল: সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টির ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ বিজেপি নির্বাচনী দপ্তরে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে।

প্রসঙ্গত, আজ রাজনৈতিক সংগঠন ভারতীয় জনতা পার্টি’র প্রতিষ্ঠা দিবস। ৬ এপ্রিল ১৯৮০ সালে আজকেরই দিনে রাষ্ট্রবাদ ও অখণ্ড মানবতাবাদের আদর্শকে সামনে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠিত হয়। এই উপলক্ষে আজ বিজেপি নির্বাচনী দপ্তরে দলীয় পতাকা উত্তোলন করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তাছাড়া, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী ভগবান দাস সহ দলের কার্যকর্তারা।

এদিকে, ভারতীয় জনতা পার্টির ৪৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ রামনগর বিধানসভার নির্বাচনী কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Releated Posts

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top