News Flash

  • Home
  • খেলা
  • ঐতিহাসিক ঘটনা : স্পোর্টস স্কুলের ডাইনিংয়ে ঢুকে খাবার পরীক্ষা করলেন রাজ্যপাল রেড্ডি
Image

ঐতিহাসিক ঘটনা : স্পোর্টস স্কুলের ডাইনিংয়ে ঢুকে খাবার পরীক্ষা করলেন রাজ্যপাল রেড্ডি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য ক্রীড়া আঙ্গিনায় ঐতিহাসিক ঘটনা। রাজ্যপাল খোদ চলে গেলেন ত্রিপুরা স্পোর্টস স্কুলের ডাইনিং রুমে। শিক্ষার্থীদের খাবার পরিবেশকদের কাছ থেকে চেয়ে নিয়ে নিজে খেয়ে স্বাদ পরীক্ষা করলেন। সমস্ত প্রটোকলকে উর্ধ্বে তুলে সার্বিক খোঁজখবর নিলেন স্পোর্টস স্কুলের। এমনকি সন্নিহিত অঞ্চলে বৈকালিক হাঁটতে আসা আবাল-বৃদ্ধ-বণিতার সঙ্গেও কথোপকথনে অংশ নিয়ে মতবিনিময় করেন। স্কুলের প্রতিটি ইভেন্টের শিক্ষার্থীরা কোথায়, কি পরিস্থিতিতে, কেমন ধরনের প্রশিক্ষণ নিচ্ছেন তাও সরেজমিনে দেখেন শুক্রবার। আরক্ষা বিভাগীয় নিয়ম-নীতি অনুযায়ী লট বহর নিয়ে রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি বাধারঘাটস্থিত ত্রিপুরা স্পোর্টস স্কুলে এবং বাধারঘাট স্টেডিয়ামের বিভিন্ন খেলাধুলার পরিবেশ ঘুরে ফিরে দেখেন। আগের থেকে কিছুটা জানাজানি ছিল বলে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও সঙ্গে ছিলেন। তবে সমস্ত প্রটোকলের ঊর্ধ্বে উঠে এভাবে ত্রিপুরা স্পোর্টস স্কুল সামগ্রিক পর্যবেক্ষণ, এই প্রথম কোনও রাজ্যপাল সরেজমিনে পরিদর্শন করে একপ্রকার ইতিহাস গড়েছেন বলে ক্রীড়া মহল বিশেষভাবে আপ্লুত মনে করছেন। সামগ্রিক পর্যবেক্ষণের প্রেক্ষাপটে রাজ্যপালের নিজস্ব মন্তব্য কি? তা জানা যায়নি। তবে আধিকারিকদের পাশাপাশি সাধারণ লোকজনের সঙ্গে কথোপকথন দেখে তিনি অনেকটা খুশি এবং আনন্দিত বলেই মনে হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top