News Flash

  • Home
  • প্রধান খবর
  • এবারের লোকসভা নির্বাচনে গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর লড়াই : রাহুল গান্ধী
Image

এবারের লোকসভা নির্বাচনে গণতন্ত্র ও সংবিধানকে বাঁচানোর লড়াই : রাহুল গান্ধী

ওয়ানাড, ৩ এপ্রিল (হি.স.) : এবারের লোকসভা নির্বাচন গণতন্ত্র ও দেশের সংবিধানকে বাঁচানোর লড়াই। জোর দিয়ে বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার কেরলের ওয়ানাড লোকসভা আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন রাহুল গান্ধী।

মনোনয়ন পত্র পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেছেন, “একদিকে সেই সমস্ত শক্তি যারা দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চায়। অন্যদিকে, একটি শক্তি রয়েছে যারা সংবিধানকে রক্ষা করছে এবং আমাদের দেশের গণতান্ত্রিক প্রকৃতিকে রক্ষা করছে। কে কোন দিকে তা আপনাদের সবার কাছে খুবই পরিষ্কার। এটা খুবই পরিষ্কার যে কারা সংবিধানকে আক্রমণ করছে, কারা এই দেশের গণতান্ত্রিক কাঠামোকে আক্রমণ করছে।”

এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রাক্কালে ওয়ানাডে রোড-শো করেছেন রাহুল গান্ধী। রোড-শো থেকে মনোনয়ন জমা, সর্বত্র রাহুলের সঙ্গে ছিলেন তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। এদিন রোড-শো থেকে তিনি বলেছেন, “ওয়ানাডের প্রতিটি মানুষ আমাকে ভালবাসা, স্নেহ, সম্মান দিয়েছেন এবং আপনাদের সাংসদ হওয়া আমার জন্য গর্বের বিষয়। আমি আমার ছোট বোন প্রিয়াঙ্কাকে যেভাবে ভাবি সেভাবে আমি আপনাদেরও ভাবি। ওয়ানাডের প্রতিটি বাড়িতে আমার বোন, মা, বাবা এবং ভাই আছে। এ জন্য আমি আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।”

প্রসঙ্গত, ওয়ানাড সংসদীয় আসনে এবার রাহুলের প্রতিদ্বন্দ্বী হলেন সিপিআই-এর অ্যানি রাজা এবং বিজেপি এই আসনে প্রার্থী করেছে কে সুরেন্দ্রনকে। রাহুল এই আসনের বর্তমান সাংসদ, তবে এবার এই আসনে জোরদার লড়াই হতে চলেছে, তা বলাইবাহুল্য।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top