News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীদের
Image

রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীদের

আগরতলা, ৩ এপ্রিল: রাস্তার দাবীতে রাজ্যজুড়ে যে আন্দোলন চলছে তার মধ্যে একটা বৃহৎ আন্দোলন শুরু হয়েছে বুধবার থেকে ঢ়ুপিরবন্দ গ্রাম পঞ্চায়েতের লাল ছড়া স্কুল প্রাঙ্গণে। এই রাস্তার উপর প্রায় দুই হাজার পরিবার প্রতিদিন যাতায়াত করে।দীর্ঘদিনের রাস্তা সংস্কারের সমস্যা সমাধান করার আশ্বাস দিয়ে তা রাখেনি শাসক দলের নেতৃত্বরা অবশেষে আজ বাধ্য হয়ে পথ অবরোধে শামিল এলাকাবাসীরা।

ঘটনার বিবরণ জানা গিয়েছে, যুবরাজনগর বিধানসভার লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকায় লালছড়া মোটরস্ট্যান্ড থেকে আসাম আগরতলা জাতীয় সড়কের উপ্তাকালী পর্যন্ত রাস্তার বেহাল দশা। স্থানীয় গ্রামের প্রধান রাস্তার এক ধারে মাটি ফেলে উচুঁবাঁধ তৈরি করেছে আর অপর দিকে স্থানীয় একটি বাড়ি রাস্তার জল নিষ্কাশনের ড্রেইন আটকে দিয়েছে। এর ফলে এই রাস্তায় জল জমে বিশাল জলাশয়ের রূপ নিয়েছে। কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তার মধ্যে কোমর জল জমে আছে। এর ফলে স্থানীয় এলাকাবাসীদের পথ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে।

তাই এই রাস্তার জল নিষ্কাশনের পাশাপাশি রাস্তা সংস্কারের দাবি নিয়ে বুধবার সকাল ১০ টা থেকে স্থানীয় এলাকাবাসীরা মিলে লালছড়া থেকে ধর্মনগর যাওয়ার মূল সড়কের উপর পথ অবরোধে শামিল হয়। এলাকাবাসীদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হচ্ছে ততক্ষণ অবরোধ চালিয়ে যাবেন। সকাল থেকে অবরোধ শুরু করে দুপুর গড়িয়ে বিকাল চলে আসলেও কোন দপ্তরের কর্মকর্তারা এবং প্রশাসনের নেতা-নেত্রীরা না আসায় রাস্তার উপরে বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রয়োজনে এই রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধে পর্যন্ত যেতে আগ্রহী এলাকাবাসীরা। এই অবরোধে শুধুমাত্র গ্রামবাসী নয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যারা রাস্তাকে ছোট নদী ভেবে পারাপার হচ্ছে তারাও শামিল হয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top