News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ত্রী, সন্তানদের খুন করে ৩ দিন মৃতদেহের সঙ্গে বাস, গ্রেফতার অভিযুক্ত
Image

স্ত্রী, সন্তানদের খুন করে ৩ দিন মৃতদেহের সঙ্গে বাস, গ্রেফতার অভিযুক্ত

লখনউ, ১ এপ্রিল (হি. স.): স্ত্রী এবং দুই সন্তানকে খুনের পর ৩ দিন মৃতদেহের সঙ্গে বাস। শেষমেশ গ্রেফতার অভিযুক্ত। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লখনউ-এর বলরামপুরে। সোমবার পুলিশের তরফে বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, স্ত্রী জ্যোতি (৩০) এবং দুই সন্তান পায়েল (৬) এবং আনন্দ (৩)-কে খুন করে রামলগন গৌতম নামে ওই ব্যক্তি। হত্যার পর তিনজনের দেহ ৩ দিন ধরে ঘরের মধ্যেই রেখে দিয়েছিল সে। রবিবার পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, লখনউ-এর বলরামপুরে ভাড়া বাড়িতে থাকতো সে।

জানা গিয়েছে, বাড়ির মালিক ধীরেন্দ্র কুমার রবিবার বিকেলে এই ঘটনা বুঝতে পারেন। ধীরেন্দ্র কুমার রামলগনের ঘর থেকে অস্বাভাবিক গন্ধ পেয়ে একতলায় নেমে আসেন। ঘরের দরজা বন্ধ থাকায় জানলা দিয়ে উঁকি দিয়ে তিনি দেখেন মেঝেতে পড়ে রয়েছে রামলগনের স্ত্রী জ্যোতির দেহ। তৎক্ষণাৎ তিনি পুলিশের খবর দেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দু-তিনদিন আগেই রামলগন স্ত্রী, সন্তানদের খুন করে। কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top