News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলতি সপ্তাহেই ভোটপ্রচারে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

চলতি সপ্তাহেই ভোটপ্রচারে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শিলিগুড়ি, ৩১ মার্চ (হি. স.) : চলতি সপ্তাহেই ভোটপ্রচারে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার এই সভা হতে পারে। কোচবিহারের রাসমেলা ময়দানে সভা হওয়ার কথা। পাশাপাশি, রবিবারও উত্তরবঙ্গে জোড়া সভা রয়েছে। বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন মোদী।

বিজেপি সূত্রে খবর, বৃহস্পতিবারের পরে রবিবার উত্তরবঙ্গে জোড়া সভা করবেন। রবিবার দুপুর আড়াইটের সময় বালুরঘাটে সভা করবেন মোদী। তারপর সেখান থেকেই তিনি জলপাইগুড়িতে যাবেন। বিকেল সাড়ে ৪টেয় সেখানে সভা হওয়ার কথা রয়েছে। এই সভাতেই আলিপুরদুয়ার থেকে কর্মী, সমর্থক নিয়ে আসবে বিজেপি।

এবারের ভোটে বাংলাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বিজেপি। ভোট ঘোষণার আগে থেকেই বাংলায় আসা-যাওয়া শুরু করেছিলেন মোদী। তবে ভোট ঘোষণার পর বৃহস্পতিবারই কোচবিহারে প্রথম সভা করতে চলেছেন তিনি। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতে সভা করেছেন মোদী। প্রথম দফাতেই কোচবিহারে ভোট রয়েছে। কোচবিহার ছাড়াও ১৯ এপ্রিল ভোট রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সেই কথা মাথায় রেখেই মোদির প্রথম সভা হিসাবে কোচবিহারকে বেছে নেওয়া হয়েছে।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top