News Flash

  • Home
  • দিনের খবর
  • ঢোলাতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image

ঢোলাতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ঢোলা, ২৯ মার্চ (হি.স.) : দলীয় প্রার্থীর নির্বাচনী প্রচারে জনসভায় যোগ দিতে দক্ষিণ ২৪ পরগনার কুল্পির ঢোলাতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ৩০ শে মার্চ শনিবার বেলা ১ টায় ঢোলাতে জনসভা অনুষ্ঠিত হবে। সভা মঞ্চ থেকে দলীয়

প্রার্থীর সমর্থনে ভোটের প্রচার শুরু করবেন তিনি। তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি। একদিকে যেমন চলছে মঞ্চ তৈরির কাজ ঠিক তার পাশেই তৈরী করা হয়েছে হেলিপ্যাড। ইতিমধ্যেই প্রস্তুতি হিসেবে হেলিপ্যাডে হেলিকপ্টারের ওঠা নামা সম্পূর্ণ করা হয়েছে। অন্যদিকে সভাতে নিরাপত্তা আঁটোসাটো করতে প্রশাসনিক তৎপরতায় চলছে নজরদারি। পাশাপাশি তৃণমূল নেতৃত্ব জানান, মথুরাপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের সমর্থনে ঢোলার জনসভায় লক্ষাধিক কর্মী সমর্থকদের জনসমাগম হবে। আর তার আগেই চলছে জোর কদমে প্রস্তুতি। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, “ এবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গতবারের তুলনায় আরও অনেক বেশি ভোটের ব্যবধানে জয় পাবে। দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সেই প্রার্থী বাপি হালদারের সমর্থনে সভা করতে। মঞ্চ তৈরির কাজ চলছে জোরকদমে ।”

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top