News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দুই কর্মীর বচসা ঠেকাতে গিয়ে মারধরে আহত বৃদ্ধ, ধৃত ১
Image

বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দুই কর্মীর বচসা ঠেকাতে গিয়ে মারধরে আহত বৃদ্ধ, ধৃত ১

উত্তর ২৪ পরগনা, ২৪ মার্চ (হি.স): বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দুই কর্মীর বচসা। ঠেকাতে গিয়ে মারধরে আহত হল এক বৃদ্ধ৷
ঘটনাটি ঘটেছে বনগাঁ গোপালনগর থানার নহাটা বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। ধৃত বিজেপি সমর্থকের নাম রানা গোস্বামী। রবিবার সকালে ধৃত রানাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। প্রসঙ্গত, শনিবার রাতে গোপালনগর থানার নহাটা বাজার এলাকায় বিজেপি প্রার্থীর শান্তনু ঠাকুরের পথসভা থেকে ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটেছিল। সেখানে দুই বিজেপি কর্মী হাতাহাতিতে জড়িয়ে পরে হঠাৎই। তাদের থামাতে এগিয়ে যান আহত বৃদ্ধ নরেন্দ্রনাথ ভৌমিক। ঘটনাক্রমে তিনি আহত হন। ওই বৃদ্ধ নহাটা বাজার এলাকার বাসিন্দা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top