News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্রামগঞ্জে জ্বালানী তেলের চোরাচালান রমরমা
Image

বিশ্রামগঞ্জে জ্বালানী তেলের চোরাচালান রমরমা

Blackmarketing Petrolনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৭ জুলাই ৷৷ ত্রিপুরা রাজ্যে জোড় বিজোড় নম্বর চালু করছে রাজ্য সরকার৷ জ্বালানী তেল সংগ্রহের ক্ষেত্রে এ নিয়ম চালু হতে যাচ্ছে৷ জ্বালানী সংকটের সমাধানে নিয়মনীতি যতই সরকার করুকনা কেন বিশ্রামগঞ্জ বাজারে দিন দুপুরে চলছে কালোবাজারীর রমরমা ব্যবসা৷ মাত্র তিল হোঁড়া দুরুত্ব ডি এম অফিস থেকে৷ কেন এব্যাপারে কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেন না এ নিয়ে যান চালকদের মধ্যে হঁইচই শোনাযাচ্ছে৷ বিশ্রামগঞ্জর বিওসিতে জ্বালানী তেল না পাওয়া গেলেও বিশ্রামগঞ্জর মধ্যবাজারে একটি দোকানে বিওসির ন্যায় জ্বালানী আমদানী রপ্তাত্বনী হতে দেখা যাচ্ছে৷ উদয়পুরগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে একটি খালি বিশ লিটার ড্রাম বেরকরে দোকানে নিয়ে গেলে পুনরায় ড্রামভর্ত্তী জ্বালানী তেল নিয়ে গাড়ির পেছনের বিওসিতে রাখতে দেখা যায়৷ এখানে নাকি বিওসির ন্যায্য দামের চেয়ে মাত্র লিটার প্রতি ১০-২০ টাকা বেশি দিলেই জ্বালানী জেল পাওয়া যায়৷ ঐ ব্যবসায়ী নাকি বিশ্রামগঞ্জ পুলিশ বড়বাবুদের টাকা দিয়ে কিনে নিয়েছেন এই অভিযোগ উঠছে যানচালকদের মধ্যে৷ প্রশাসন জোড় বিজোড় নাম্বারের কথা ভাবছে আর অন্যদিকে বিওসির মালিকরা খোলা বাজারে গ্রাহকদের ন্যায্য দামের চেয়ে লিটার প্রতি একদু টাকা লাভে জ্বালানী বিক্রি করে দিচ্ছে৷ অন্যদিকে বিভিন্ন রকম ছোটবড় যানবাহন নিয়ে বিওসির সামনে দীর্ঘ লাইন ধরে মাত্র ১০০ থেকে ২০০ টাকায় জ্বালানী তেলের জন্য উপরে পড়া ভীড় দাঁড়িয়ে তেল সংগ্রহ করছে চালকরা৷ জাতীয় সড়কের বেহাল দশায় কারনে রাজ্যে পেট্রোল ও ডিজেলের সংকট মারাত্মক আকার ধারন করেছে, ঠিক ততটাই সংকট হচ্চে অসাধু ব্যবসায়ী ও বিওসির মালিকদের কারনে৷ জাতীয় সড়কের সংকট দূর করার জন্য সরকার যেমন নানা কৌশল অবলম্বন করছেন, ঠিক তেমনিই ভাবেই কালোবাজারী দৌরাত্ম্য মোচনের জন্যও সরকারের ততটাই নজর দেওয়া প্রয়োজন৷ সরকারের এই উদাসীনতাকে কাজে লাগিয়ে একাংশের মজুতদাতারা বিভিন্ন নিত্য পন্য সামগ্রীর কৃত্রিম তৈরি করে চলছে৷ এই বিষয়ে সরকার ও প্রশাসনের তরফে তেমন কোন কঠোর পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না৷ রাজ্যসরকার কালোবাজারী রোধে রেশনিং ব্যবস্থা, জোড়-বিজোড় নম্বর চালু করা যত নিয়মনীতি করুকনা কেন বড় বড় নেতা আমলাদের কারনেও বন্ধ করতে পারছে না তা বলায় অপেক্ষা রাখে না৷ গ্রাহকদের জ্বালানী না মিললেও মজুতদাতারা রাতের অন্ধকারে জ্বালানী সরবরাহ করে বিওসি থেকে যানচালকরা অভিযোগ করেন৷ এই কালোবাজারী মোকাবেলায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহন করতে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top