News Flash

  • Home
  • দিনের খবর
  • পশুপতি কুমার পরশের ইস্তফা গৃহীত, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে রিজিজু
Image

পশুপতি কুমার পরশের ইস্তফা গৃহীত, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে রিজিজু

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পশুপতি কুমার পরশের ইস্তফাপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পশুপতি কুমার পরশের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মুর্মু। একইসঙ্গে রাষ্ট্রপতি নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজুকে তাঁর বর্তমান মন্ত্রক ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক।

মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন পশুপতি কুমার পরশ। বিজেপির বিরুদ্ধেও তিনি আক্রমণ শানান, বলেন আসন্ন লোকসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে তাঁর দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির সঙ্গে অন্যায় করেছে বিজেপি। একাধিক অভিযোগ এনে তিনি মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। আর বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ইস্তফা গ্রহণ করেছেন।

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top