News Flash

  • Home
  • দেশ
  • হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ছাই তিনটি ঘর, খোলা আকাশের নীচে তিনটি পরিবার
Image

হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ছাই তিনটি ঘর, খোলা আকাশের নীচে তিনটি পরিবার

মালদা, ১৭ মার্চ (হি.স.): মালদার হরিশ্চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে পুড়ল তিনটি ঘর। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের মাধাইপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। দমকলের একটি ইঞ্জিন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়েছে দুই ভাই লুফান্দার বিশ্বাস ও রুমা বিশ্বাসের তিনটি ঘর। এছাড়া একটি বাইক, পাঁচটি সাইকেল, আসবাব সহ একাধিক জিনিস পুড়েছে আগুনে। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রুমা বিশ্বাসের ঘরের পাশে থাকা খড়ের গাদায় আগুন লাগে। নিমেষেই তা ছড়িয়ে পড়ে। পরপর তিনটি ঘরে আগুন লেগে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আপাতত খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে পরিবার দুটির।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top