News Flash

  • Home
  • খেলা
  • চেন্নাইয়ে সম্মানিত হলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন
Image

চেন্নাইয়ে সম্মানিত হলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন

চেন্নাই, ১৭ মার্চ (হি.স.): আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে আইপিএল। আইপিএল খেলতে যাওয়ার আগে রবিবার নিজের শহর চেন্নাইয়ে সম্মানিত হলেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক সম্বর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় এক কোটি টাকা। একটি বিশেষ স্মারকও দেওয়া হয় তাঁকে। সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে ১০০টি টেস্ট এবং টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করার জন্য সংবর্ধিত করা হল অশ্বিনকে।

বিসিসিআইএর প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন সম্মানিত করলেন অশ্বিনকে। অনুষ্ঠানটির আয়োজক ছিল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের বর্তমান কোচ রাহুল দ্রাবিড়, দুই প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং অনিল কুম্বলেও। অশ্বিনের লক্ষ্য এখন আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরা। রাজস্থানের প্রস্তুতি শিবিরে তিনি কয়েকদিনের মধ্যেই যোগ দেবেন।

Releated Posts

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top