News Flash

  • Home
  • দিনের খবর
  • পুলিশ কমিশনারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের
Image

পুলিশ কমিশনারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১৫ মার্চ, (হি.স.): আদালত অবমাননার মামলায় কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকায় চরম ক্ষুব্ধ বিচারপতি রাজা শেখর মান্থা। শুক্রবার কলকাতা পুলিশকে চরম ভর্ৎসনা করল হাইকোর্ট। একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা পুলিশকে কিছু সিসিটিভি ফুটেজ দেওয়ার নির্দেশ দেয়। নির্দেশে মান্যতা না দেওয়ার জন্যেই ভর্ৎসনা করেন বিচারপতি মান্থা।

মামলাকারী পঙ্কজ কুমার দুগার আদালতের দারস্থ হয়েছিলেন। একটি মামলার পরিপ্রেক্ষিতে ১৮ জুন ২০২২ এ তার মোবাইলের টাওয়ার লোকেশন যাতে তার মোবাইল সংস্থা দেয় তার জন্য কমিশনারকে নির্দেশ দেওয়ার আবেদন জানান তিনি। একই সঙ্গে ওই দিন আলিপুর পুলিশ কোর্ট থেকে হাজারা ক্রসিং ও কালিঘাট ফায়ার স্টেশন পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেওয়ার আবেদন জানান।

এদিন সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি বলেন, হাইকোর্টের অর্ডার কি খেলার জিনিস? পুলিশ কি মনে করছে? হাইকোর্টের নির্দেশ না মানলেও চলবে? কিন্তু পুলিশ যদি ভাবে আদালতের নির্দেশ না মানলেও চলবে, তাহলে ভুল করছে। কেন আদালত অবমাননার জন্য তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেব না?

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top