News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
Image

৫ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ৫ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে আসছেন। ১৪ থেকে ১৮ মার্চ তিনি ভারতে সরকারি সফরে আসছেন। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রী তোবগের প্রথম বিদেশ সফর।

বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে ওইদিন ভুটান সরকারের ঊর্ধ্বতন আধিকারিকরাও আসবেন। এছাড়াও বিদেশ ও বাণিজ্যমন্ত্রী, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রীও ওঁনার সঙ্গে থাকবেন। এই সফরে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সফরে বিদেশমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী তোবগে ১৪ থেকে ১৮ মার্চের মধ্যে মুম্বই সফর করবেন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top