News Flash

  • Home
  • দিনের খবর
  • অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ, উত্তরকন্যায় উত্তর দিলেন মুখ্যমন্ত্রী
Image

অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ, উত্তরকন্যায় উত্তর দিলেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি, ১৩ মার্চ (হি.স.) : ‘অর্জুন তো এখনও বিজেপি-র সাংসদ।’ শিলিগুড়ির উত্তরকন্যায় প্রসাশনিক সভায় প্রশ্নের উত্তরে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূল নেত্রী আরও বলেন, ‘যারা তৃণমূলকে ভালোবেসে এসেছে, দলকে ভালোবেসেছে, যারা দলের প্রতি অঙ্গীকারবদ্ধ থেকেছে, সকলে মিলে তাঁদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তৃণমূল অনেক বড় পরিবার। যেখানে যে যোগ্য, তার নিরিখেই প্রার্থী করা হয়েছে।’

প্রসঙ্গত, লোকসভায় ব্যারাকপুর থেকে টিকিট না পেয়ে ক্ষুব্ধ অর্জুন সিং।মঙ্গলবার তাঁর দলীয় অফিস থেকে সরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের যাবতীয় ছবি। বুধবার অর্জুন ঘোষণা করেছেন, তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন। তবে কোন দলে তা স্পষ্ট করেননি। এই বিষয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, বিজেপি থেকে তৃণমূলে আসা অনেকেই এবার লোকসভায় টিকিট পেয়েছেন। তাহলে অর্জুন কেন ব্রাত্য? মুখ্যমন্ত্রী বলেন, ‘অর্জুন তো এখনও বিজেপির সাংসদ। বিজেপির সাংসদ পদ ছাড়েনি সে। এখনও বিজেপির টিকিয়ে জয়ী হয়েই রয়েছে। ও কোন দলে দাঁড়াবে, তা ঠিক করার স্বাধীনতা ওর।’

Releated Posts

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026

কলকাতার পাঁচতারা হোটেলে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): কলকাতার একটি পাঁচতারা হোটেলের লবিতে দুই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।…

ByByNews Desk Oct 4, 2026

ইউপিতে জওয়ানের মরদেহ নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুল্যান্সের ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মৃত ৪

সুলতানপুর, ৪ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের সুলতানপুরে রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক জওয়ানের মরদেহ বহনকারী অ্যাম্বুল্যান্সের সঙ্গে একটি ট্রাকের…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top