News Flash

Image

রাজস্থানে ভাল ফল করবে কংগ্রেস : বৈভব গেহলট

জয়পুর, ১৩ মার্চ (হি. স.): আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের থেকে রাজস্থানের ঝালোর আসনের টিকিট পেয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলটের পুত্র বৈভব গেহলট। নির্বাচনী প্রচারে বেরিয়ে বৈভব বলেন, ”আমি মনে করি রাজস্থানের ২৫টি আসনে কংগ্রেসের ভালো ফল হবে। ঝালোর নিয়ে বলতে গিয়ে তিনি আরও বলেন, “আমি নির্বাচনী এলাকা পরিদর্শন করছি। সেখানে জনসাধারণ এবং কর্মীদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি তাতে বুঝতে পারছি, ১৫ বছর ধরে এখানে বিজেপি সাংসদ থাকা সত্ত্বেও কেন্দ্রের প্রকল্পগুলি থেকেও এই এলাকার উন্নয়ন হয়নি”।

প্রসঙ্গত, গত নির্বাচনে যোধপুর থেকে প্রার্থী হয়েছিলেন বৈভব। কিন্তু পরাস্ত হন তিনি। উল্লেখ্য, কংগ্রেস এবারে তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেকে টিকিট দিয়েছে। যা নিয়ে ইতিমধ্যেই পরিবারতন্ত্রের অভিযোগ এনেছে বিজেপি। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে টিকিট দেওয়া হয়েছে। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে নকুলনাথকে টিকিট দিয়েছে কংগ্রেস। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈকেও এবারে টিকিট দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top