News Flash

  • Home
  • দিনের খবর
  • সিএএ নিয়ে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী মমতার
Image

সিএএ নিয়ে মোদী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা, ১১ মার্চ (হি.স.) : বাংলায় কিছুতেই সিএএ চালু করতে দেবেন না। এই হুঁশিয়ারি দিয়ে সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে নিশানা করলেন।

লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। সোমবার সন্ধ্যায় এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সম্ভাবনার মধ্যে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘‘সাহস থাকলে (সিএএ) আগে করতেন। লোকসভা ভোটের আগেই করতে হল কেন?’’ সিএএ আইন পাশের পরে বারবার এক্সটেনশন করে আজকে চারবছর লেগে গেল। নির্বাচনের মুখেই এটা করার প্রয়োজন পড়ল তার কারণ, এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। যে নিয়মটা করা হয়েছে, সেখানে কী বলা হয়েছে। এটা ভোটের আগে মানুষের সঙ্গে ছলনার চেষ্টা, কোনও বৈষম্য মানব না। যদি সিএএ নিয়ে নাগরিকত্ব বাতিল করা হয়, তাহলে তীব্র প্রতিবাদ করা হবে। সিএএ-র নাম করে ডিটেনশন ক্যাম্প রেখে দেবে, তা হবে না। এটা ছলনা। যারা বাংলায় বসবাস করেন, দেশে বসবাস করেন তাঁরা প্রত্যেকে নাগরিক। সিএএ রাজ্যে লাগু হতে দেব না।’, হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এই জন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল হচ্ছিল?’ এই প্রশ্ন তুলে তৃণমূলনেত্রী বলেন, ‘আমরা এখনও বিজ্ঞপ্তিটা পাইনি। পুরোটা রিপোর্ট দেখার পর কাগজ পাওয়ার পর হাবড়ার সভা থেকে বিস্তারিত বলব। যদি কোনও বৈষম্য হয় সেই জিনিষ আমরা মানি না।’’

তিনি বলেন, ‘‘এটা যেনও ছেলের হাতের মোয়া, ললিপপ এই ২ দিনে তো কাউকে দিতে পারবে না। বলবে পোর্টালে নাম লেখান। পোর্টালে তো সবাই নাম লেখাবে। আজকে যদি ক্যা ক্যা করে বলেন আপনারা নাগরিক তাহলে কি এদিন নাগরিক ছিল না? এই জন্যই কি মতুয়াদের আধার কার্ড বাতিল হচ্ছিল? জমিজমা করেছে, চাকরি করছে তার মানে সেগুলো সব বাতিল? আইনত হবে তো বিষয়টা”? প্রশ্ন তোলেন এদিন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “এতদিন এদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এদের ভোটের কোনও মূল্য নেই। যারা বাংলায় বসবাস করেন, দেশে বসবাস করেন তাঁরা প্রত্যেকে নাগরিক। তাঁদের সব অধিকার নতুন আইন বাতিল করে দেবে না তো? আমার মাথায় আসছে তার কারণ পুরনো বিলে তাই ছিল।”

তিনি বলেন, “নর্থ ইস্টও কিন্তু এটা খুব সেনসিটিভি। নতুন করে অশান্তি হোক সেখানে চাই না। আজকের দিনটাই কেন বেছে নেওয়া হয়েছে আমি জানি। আপনারা ভাল করে রোজা, রমজান পালন করুন। তৃণমূল কংগ্রেস আওয়াজ তুলবে আলোড়ন তুলবে। তার সূচনাটা করে দিয়ে গেলাম।’’

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top