News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 
Image

কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মার্চ: কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফটের পক্ষ থেকে বার্ষিক পুরস্কার বিতরণী, সংবর্ধনা অনুষ্ঠান এবং অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল দশটায় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকীভবনে কনটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফট এর উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, সম্বর্ধনা অনুষ্ঠান ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

গাছে জল সিঞ্চন এর মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ, সমাজসেবী  অমিত দত্ত, কাজল দাস এবং কণটেম্পোরারি ফাউন্ডেশন ফর আর্ট এন্ড ক্রাফ্ট এর  প্রতিষ্ঠাতা সদস্য পরেশ চন্দ্র নাথ।

এই অনুষ্ঠানে ৩০০জন প্রতিযোগীকে পুরস্কারের মাধ্যমে এবং ২৫জন প্রতিযোগী যারা জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে নিজের পারদর্শিতা দেখিয়েছে তাদের মধ্যে এক লক্ষ টাকা নগদ মূল্য পুরস্কার স্বরূপ বিতরণ করা হয়। ছয় জন প্রতিবন্ধী কে হুইল চেয়ারের মাধ্যমে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। 

তাছাড়া এই অনুষ্ঠানে গুণীজন যারা রয়েছে তাদেরকে বিশেষ সংবর্ধনার আয়োজন এর মাধ্যমে সম্মান জানানো হয়। অঙ্কন প্রতিযোগিতায় ধর্মনগর তথা উত্তর জেলার বিভিন্ন মহকুমা থেকে দলে দলে প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করে তোলে। 

এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য কনভেনার সৌরভ রায়, সুরোজ ঘোষ এবং বাপ্পা চক্রবর্তী অভিভাবক ও প্রতিযোগীদের অভিনন্দন জ্ঞাপন করেছেন। এই ধরনের জাতীয় স্তরের একটি বেসরকারি আর্ট এন্ড ক্রাফটের সংস্থা যেভাবে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উৎসাহ দিয়ে যাচ্ছে তাকে অভিনন্দন জানান উপস্থিত অতিবর্গরা।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top