News Flash

  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশের জৌনপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু, আহত ৩
Image

উত্তরপ্রদেশের জৌনপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু, আহত ৩

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের জৌনপুরে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার গৌরাবাদশাহপুর থানা সংলগ্ন আজমগড়-জৌনপুর সড়কে একটি গাড়ি এবং একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৩জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, গজাধর শর্মা (৬০), অনীশ (৩৫), জওহর শর্মা (৫৫), গৌতম শর্মা (১৮), সোনম (৩২) এবং পবন শর্মা। আহতদের উন্নত চিকিৎসার জন্য বারাণসী ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। তাঁরা সবাই একই পরিবারের সদস্য এবং বিহারের সীতামারির বাসিন্দা।

শনিবার রাত আড়াইটার দিকে একটি গাড়িটি কেরাকাত প্রসাদ মোড়ে পৌঁছলে জৌনপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। পুলিশ আহতদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসকরা ৬ জনকে মৃত ঘোষণা করেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সেইসঙ্গে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আহতরা যাতে উন্নতমানের চিকিৎসা পান তারও নির্দেশ দিয়েছেন।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top