News Flash

  • Home
  • দেশ
  • ফের শাহজাহানের ৪ দিনের সিবিআই হেফাজত
Image

ফের শাহজাহানের ৪ দিনের সিবিআই হেফাজত

উ ২৪পরগনা, ১০ মার্চ (হি.স) : রবিবার শেখ শাহজাহানের হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের তাঁকে বসিরহাট আদালতে তোলা হয়। সকালেই সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে নিয়ে বসিরহাট পৌঁছে যায় সিবিআইয়ের টিম। ফের তাঁকে আদালতে তোল হলে বিচারক শেখ শাহজাহানকে ৪ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন। এদিন শাহজাহান মামলার শুনানি হয় বন্ধ এজলাসে। সংবাদ মাধ্যমকে আটকে দেওয়া হয় কোর্টরুমের বাইরে। আদালত সূত্রে খবর, শেখ শাহজাহানের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেন বিচারকের কাছে। পাল্টা নিজেদের হেফাজতে তাঁকে পেতে চান গোয়েন্দারা।

এদিন শুনানির সময় শাহজাহানের আইনজীবীর তাঁর জামিনের আবেদন করেন বিচারকের কাছে। অপরদিকে, সিবিআই-এর আইনজীবী জানান, শাহজাহানের মোবাইল ফোন দু’টি এখনও মেলেনি, তদন্তের স্বার্থে প্রমাণ জোগাড় করা প্রয়োজন। এরপরই বিচারকের কাছে শাহজাহানের চারদিনের হেফাজত প্রার্থনা করেন এজেন্সির আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

আদালতে শাহজাহানের আইনজীবী রাজা ভৌমিক বলেন, ”আজ শুনানি ছিল। ওরা ৮ এবং ৯ দুটোতেই পিসি চেয়েছিল। যেহেতু আজ কেস নম্বর ন’য়ের শুনানি ছিল তাই জন্য চারদিনের হেফাজত দেওয়া হয়েছে। আগামী ১৪ তারিখ ফের শুনানি।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top