ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। তিন মাঠে একদিনে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্ট। বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ড, এমবিবি স্টেডিয়াম এবং মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে হবে ম্যাচগুলো। অংশগ্রহণকারী ১২টি দলকে মূলতঃ দুটি গ্রুপে ভাগ করে নেয়া হয়েছে। গ্রুপে এ-তে রয়েছে জুটমিল কোচিং সেন্টার, ব্লাড মাউথ ক্লাব, লাল বাহাদুর ব্যয়ামাগার, তরুণ সংঘ, চাম্পামুড়া এবং মৌচাক। গ্রুপ বি তে বিদ্যাসাগর, নিউ প্লে সেন্টার, এগিয়ে চলো সংঘ, এডি নগর, ক্রিকেট অনুরাগী, ভগিনী নিবেদিতা মহিলা সমিতি। ১৩ মার্চ প্রথম দিনে তালতলা স্কুল গ্রাউন্ড এবং এমবিবি স্টেডিয়ামে সকাল বিকেল দুটো করে ম্যাচ। তবে মেলাঘর কাজল স্মৃতি ময়দানে হবে একটি ম্যাচ। লিগ পর্যায়ে দুই গ্রুপের মোট ৩০টি ম্যাচের পর দুই গ্রুপের দুটো করে সেরা দল সেমিফাইনালে খেলবে। গ্রুপ লীগের ম্যাচগুলো শেষ হবে ২০ মার্চে। ২২ মার্চে দুটো সেমিফাইনাল। এরপর ২৪ মার্চে ফাইনাল ম্যাচ রাখা হয়েছে। টিসিএ-র সচিব আজ, শনিবার এই ক্রীড়া সূচি ঘোষণা করেছেন।

১৩ মার্চ থেকে সিনিয়র মহিলা টি-২০ ক্রিকেট : ক্রীড়াসুচি ঘোষিত
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















