News Flash

  • Home
  • খেলা
  • ১৩ মার্চ থেকে সিনিয়র মহিলা টি-২০ ক্রিকেট : ক্রীড়াসুচি ঘোষিত
Image

১৩ মার্চ থেকে সিনিয়র মহিলা টি-২০ ক্রিকেট : ক্রীড়াসুচি ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ।। তিন মাঠে একদিনে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্ট ক্রিকেট টুর্নামেন্ট। বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ড, এমবিবি স্টেডিয়াম এবং মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে হবে ম্যাচগুলো। অংশগ্রহণকারী ১২টি দলকে মূলতঃ দুটি গ্রুপে ভাগ করে নেয়া হয়েছে। গ্রুপে এ-তে রয়েছে জুটমিল কোচিং সেন্টার, ব্লাড মাউথ ক্লাব, লাল বাহাদুর ব্যয়ামাগার,  তরুণ সংঘ, চাম্পামুড়া এবং মৌচাক। গ্রুপ বি তে বিদ্যাসাগর, নিউ প্লে সেন্টার, এগিয়ে চলো সংঘ, এডি নগর, ক্রিকেট অনুরাগী, ভগিনী নিবেদিতা মহিলা সমিতি। ১৩ মার্চ প্রথম দিনে তালতলা স্কুল গ্রাউন্ড এবং এমবিবি স্টেডিয়ামে সকাল বিকেল দুটো করে ম্যাচ। তবে মেলাঘর কাজল স্মৃতি ময়দানে হবে একটি ম্যাচ। লিগ পর্যায়ে দুই গ্রুপের মোট ৩০টি ম্যাচের পর দুই গ্রুপের দুটো করে সেরা দল সেমিফাইনালে খেলবে। গ্রুপ লীগের ম্যাচগুলো শেষ হবে ২০ মার্চে। ২২ মার্চে দুটো সেমিফাইনাল। এরপর ২৪ মার্চে ফাইনাল ম্যাচ রাখা হয়েছে। টিসিএ-র সচিব আজ, শনিবার এই ক্রীড়া সূচি ঘোষণা করেছেন।

Releated Posts

‘একবারে একটি লক্ষ্যেই নজর দিই’, বলছেন ভারতের প্রথম অলিম্পিক স্কিট শুটার মেরাজ আহমেদ খান

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): বয়স ৫১। তবুও শুটিং রেঞ্জে মেরাজ আহমেদ খানের মানসিকতা এখনও একই—বর্তমানের দিকে মনোযোগ, কঠোর…

ByByNews Desk Aug 25, 2026

স্থানীয় প্রতিভায় জোর, আঞ্চলিক ক্রিকেটের পরিকাঠামো আরও শক্তিশালী করল অসম প্রিমিয়ার লিগ

গুয়াহাটি, ২৪ আগস্ট (আইএএনএস): অসম প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম মরশুম রবিবার শেষ হল। ফাইনালে গুয়াহাটি রয়্যালসকে পাঁচ উইকেটে…

ByByNews Desk Aug 24, 2026

‘এই অসাধারণ খেলোয়াড়দের সঙ্গে কথা বলা সত্যিই অনুপ্রেরণাদায়ক’: বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের প্রশংসায় বিসিসিআই সচিব সৈকিয়া

নয়াদিল্লি, ২৪ আগস্ট (আইএএনএস): ইংল্যান্ড সফরে দুর্দান্ত সাফল্যের পর ভারতের বিশেষভাবে সক্ষম ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দৃঢ়তা…

ByByNews Desk Aug 24, 2026

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top