News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আভা কার্ডের উপর বিশেষ বৈঠক অনুষ্ঠিত কাঞ্চনপুরে
Image

আভা কার্ডের উপর বিশেষ বৈঠক অনুষ্ঠিত কাঞ্চনপুরে

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৮ মার্চ: কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে আশা  ফেসিলেটর ও আশা কর্মীদেরকে নিয়ে আভা কার্ডের উপর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের কনফারেন্স হলে  স্থানীয় ১০১জন আশাকর্মী ও আশা পেসিলেটরদেরকে নিয়ে আভা কার্ডের উপর ভিত্তি করে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কাঞ্চনপুর মহকুমা হাসপাতালের বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মী, ধর্মনগর থেকে আগত এনজিও অখন্ড বিকাশ পরিষদের পরিচালক তথা বাবা গোরক্ষ নাথ গোশালার সংস্থাপক কান্তি গোপাল দেবনাথ,  সাংবাদিক টিংকু নাথ, অখন্ড বিকাশ পরিষদ এনজিওর পক্ষে মিহির নাথ, রতন নাথ, সাগর নাথ,প্রিয়ঙ্কর নাথ,সহ আরো অনেকেই।

উল্লেখ্য বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে অখন্ড বিকাশ পরিষদের পরিচালক কান্তি গোপাল দেবনাথ আভা কার্ড কেন করতে হবে, কে কে এই কার্ড করতে পারবে এই কার্ডের প্রয়োজনীয়তা কি এই বিষয়গুলির উপর আলোচনা করেন তিনি।

 তিনি জানিয়েছেন যেভাবে একটি মানুষের প্যান কার্ড ও আধার কার্ডের, যে প্রয়োজনীয়তা রয়েছে ঠিক তেমনি আগামী দিনে আভা কার্ডের প্রয়োজনীয়তার গুরুত্ব থাকবে অপরিসীম।। এই কার্ডের মধ্যে একটি মানুষের স্বাস্থ্য সম্পর্কিত সম্পূর্ণ তথ্য থাকবে বলে ও  জানিয়েছেন তিনি।। এই কার্ডগুলি আগামী কিছুদিনের মধ্যেই নিজ নিজ আশা কর্মীদের মাধ্যমে প্রত্যেকেই করে নিতে পারবেন।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top