News Flash

  • Home
  • দেশ
  • এসএসসি-র আইনজীবীকে ভর্ৎসনা হাইকোর্টের, তলব কমিশনের কর্তাদের
Image

এসএসসি-র আইনজীবীকে ভর্ৎসনা হাইকোর্টের, তলব কমিশনের কর্তাদের

কলকাতা, ৮ মার্চ (হি.স.): নিয়োগ দুর্নীতি মামলায় সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করলেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র। ওএমআর শিট নিয়ে তদন্তে সদর্থক ‘সহযোগিতা’ না পাওয়ার জন্যে শুক্রবার আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় স্কুল সার্ভিস কমিশনকে। এর পরেই আইনজীবী এই মামলা থেকে অব্যাহতি চান। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক তাঁকে অব্যাহতি দিয়েছেন।

আদালতের পর্যবেক্ষণ, প্রয়োজনীয় নথি দিয়ে সহযোগিতা করতে পারছে না স্কুল সার্ভিস কমিশন। অসহযোগিতা করায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে ভর্ৎসনা হাইকোর্টের। এরই পরিপ্রেক্ষিতে এসএসসি-র মামলা থেকে সরে দাড়ানোর ইচ্ছে প্রকাশ করেন আইনজীবী সুতনু পাত্র।

বাধ্য হয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও আরো দুই আধিকারিককে এদিন আদালতে তলব করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বেলা সাড়ে ১২ টার সময় স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা হাজির হন আদালতে। বিচারপতি বসাক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে জানতে চান, সিবিআই আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, ওএমআর প্রস্তুতকারী সংস্থা ‘নাইসা’ ডাটা স্ক্যানটেক নামে এক সংস্থাকে দিয়েছিল নাইসার সমস্ত ডাটা স্ক্যান করতে। এই তথ্য কি স্কুল সার্ভিস কমিশন জানে? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানান, সেটা তাঁদের জানা নেই। ক্ষুব্ধ বিচারপতি বলেন, ‘সিবিআই এক মাস আগে হলফনামা দিয়ে এই তথ্য দিয়েছে অথচ আপনরা এটা পড়ে দেখার সময় পর্যন্ত পাননি?’

চেয়ারম্যান জানান, সোমবার তিনি এই বিষয়ে দেখে আদালতকে সহযোগিতা করার চেষ্টা করবেন। এর আগে এদিন সকালে স্কুল সার্ভিস কমিশন প্রতিদিন সময় চাইছে আদালতে উত্তর দেওয়ার জন্য বলে ক্ষুব্ধ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী সুতনু পাত্র আদালতকে সহযোগিতা করতে পারছেন না বলে মন্তব্য করেন।

বিচারপতি বসাক বলেন, ‘প্রতিদিন সময় চাইছেন। কত দিন চলতে পারে এটা?’ গত মঙ্গলবার থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে কিছু তথ্য চাওয়া হচ্ছে নাইসার ব্যাপারে। কিন্তু তার উত্তর দিতে পারছেন না আপনি। আপনি তার মানে আদালতকে সহযোগিতা করতে পারছেন না।

Releated Posts

মেট্রোপলিটন ভবনে তৃণমূলের রাজ্য দফতরের নিয়ন্ত্রণ নিল বিদ্রোহী গোষ্ঠী, ২০২৭ পর্যন্ত লিজ চুক্তি

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): ভবনের মালিকের সঙ্গে নতুন লিজ চুক্তি স্বাক্ষর করে কলকাতার মেট্রোপলিটন ভবনে অবস্থিত তৃণমূল কংগ্রেসের…

ByByNews Desk Jul 30, 2026

আর্থিক সঙ্কটে গ্রেটার চেন্নাই কর্পোরেশন, ঘাটতি প্রায় ২,০০০ কোটি টাকায়

চেন্নাই, ৩০ জুলাই (আইএএনএস): ব্যয়ের লাগামছাড়া বৃদ্ধি এবং আয়ের তুলনায় খরচ দ্রুত বাড়তে থাকায় তীব্র আর্থিক সঙ্কটে পড়েছে…

ByByNews Desk Jul 30, 2026

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top