News Flash

Image

ভবঘুরের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ মার্চ: কৈলাসহর বিদ্যানগর স্কুল মাঠে একটি গ্রীন রুমের ভিতরে এক ভিক্ষুকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য। জানা যায় যে,  সন্ধ্যাবেলা কৈলাসহর পুরপরিষদের এক কর্মী দেখতে পান যে কৈলাসহর বিদ্যানগর স্কুল মাঠে অবস্থিত একটি গ্রীন রুমের ভেতরে একজন ভিক্ষুক মৃত অবস্থায় পড়ে রয়েছে।

তারপর তিনি সাথে সাথেই কৈলাসহর থানায় খবর পাঠান।  ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কৈলাসহর থানার এএসআই রবীন্দ্র মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী, তারা গিয়ে  ঘটনার তদন্ত শুরু করেন।

মlতবে ওই ভিক্ষুকের পরিচয় পাওয়া যায়নি তবে কি কারনে মৃত্যু ঘটল ওই ভিক্ষুকের তাও জানা যায়নি এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

স্থানীয়দের কাছ থেকে আরও জানা যায় যে ওই ভিক্ষুক বেশ কিছুদিন ধরে কৈলাসহর বিদ্যানগর স্কুল মাঠে অবস্থিত একটি গ্রিন রুমের মধ্যে থাকছেন। পরবর্তী সময় কৈলাসহর থানার পুলিশ ওই ভিক্ষুকের মৃতদহ ময়নাতদন্ত করার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। বর্তমানে ওই ভিক্ষুকের মৃতদেহ কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালের মধ্যে রাখা হয়েছে, আগামীকাল ওই ভিক্ষুকের মৃতদেহ ময়না তদন্ত করা হবে বলে জানা যায়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top