News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাংলার উন্নয়নের বাধা তৃণমূল নামের ‘গ্রহণ’ হটাতে ডাক মোদীর
Image

বাংলার উন্নয়নের বাধা তৃণমূল নামের ‘গ্রহণ’ হটাতে ডাক মোদীর

উত্তর ২৪ পরগনা, ৬ মার্চ, (হি.স.): “বাংলার তৃণমূল নামের যে গ্রহণ লেগেছে তারা বাংলার বিকাশে বাধা দিচ্ছে। তাই এদের হটাতে হবে।” বুধবার বারাসতের সভামঞ্চে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী

তিনি বলেন, “ নারীর এত বড় ভব্য সমাবেশ হচ্ছে আজ। সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নারী সম্মান জানান। এটি নারী বন্দনের জন্য, নারীর উজ্জ্বল ভবিষ্যতে জন্য। এটি নারী শক্তির সামর্থের পরিচয়।”

মোদী বলেন, “লোকসভা বিধানসভায় নারী সংরক্ষণ আমাদের প্রতিশ্রুতি ছিল তা আমরা পূরণ করেছি। তিন তালাক বাতিল হয়েছে। মনে করে দেখুন তখনও কংগ্রেস, ইন্ডি জোটের নেতারা কট্টরপন্থীদের সঙ্গে ছিল। আজও তাদের সঙ্গে রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে নারী শক্তিকে এগোনো জরুরি। যেখানে যেখানে ইন্ডি জোটের সরকার সেখানেই মহিলারা অত্যাচারিত।”

সভার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “আমি বহু বছর সংগঠনে কাজ করেছি। তাই আমি জানি এত বড় রাষ্ট্রীয় কার্যক্রম করা, ১৯ ২০ হাজার জায়গায় একযোগে সেটা দেখানো এটা ভারতীয় জীবনের সবচেয়ে বড় ঘটনা। আপনারা পরম্পরাকে ভেঙেছেন। আপনারা পুরুষদের ম্যারাথন শুনেছেন। কিন্তু এবার আমাদের গ্রামে গ্রামে মহিলারা দৌড়েছেন নারী শক্তির বন্দনে যোগদান করার জন্য। আমার ছোট ছোট বোনেরা স্কুটিতে নিজেদের শক্তি দেখিয়েছেন। তার জন্য যতই অভিনন্দন জানাই সেটা কম হবে।”

এদিন সভার শুরুতে তিনি সমবেতদের উদ্দেশে বলেন, “দুই হাত উপরে তুলে বলুন ভারত মাতা কি জয়”। সভাশেষেও বলেন, “ভারত মাতা কি জয়”।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top