News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শাসক দলীয় নেতা নীতিশ নাথের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ
Image

শাসক দলীয় নেতা নীতিশ নাথের বিরুদ্ধে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ

আগরতলা, ২ মার্চ : শাসক দলীয় নেতা নীতিশ নাথের বিরুদ্ধে এক নাবালিকার শ্লীলতাহানি করেছে বলে শনিবার ধর্মনগর মহিলা থানায় একটি মামলা গৃহীত হয়।

 ঘটনার বিবরনে জানা গিয়েছে, ৬২ বছরের বৃদ্ধ নীতিশনাথ নির্জনতার সুযোগ নিয়ে এই শ্লীলতাহানির মত এই জঘন্য অপরাধ কান্ড করে। নীতিশ বাবু আবার হাফলং গ্রাম পঞ্চায়েতের ৭ নং ওয়ার্ডের বুথ সভাপতি।শুক্রবার না বালিকা মেয়েটি স্কুলে যাওয়ার আগ মুহূর্তে যখন বাড়িতে একা ছিল তার মা বাবা বোন সবাই যে যার কাজে চলে গিয়েছে তখন নিতিশ বাবু তাদের বাড়িতে যায় এবং মেয়েটিকে এক গ্লাস পানীয় জল আনতে বলে। জল সম্পূর্ণ ক্লাসের পুরোপুরি পান না করে গ্লাস দেওয়ার নাম করে নাবালিকাকে ধরে ফেলে। নাবালিকাটি এতে সম্মতি প্রকাশ না করায় তিনি চলে যান।

নাবালিকার মা বাড়িতে আসার পর সে সবিস্তারে ঘটনাটি তার মার কাছে বলে। অভিভাবক মহল শনিবার ধর্মনগরের মহিলা থানায় একটি শ্লীলতাহানির মামলা দাখিল করে। জানা গেছে ধর্মনগর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করছে। এখনো নীতিশ বাবুকে গ্রেপ্তার করেনি পুলিশ প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top