News Flash

  • Home
  • দেশ
  • কেরলের ওয়ানাডে ছাত্র খুনে গ্রেফতার ৬, এসএফআই-কে তোপ বেণুগোপালের
Image

কেরলের ওয়ানাডে ছাত্র খুনে গ্রেফতার ৬, এসএফআই-কে তোপ বেণুগোপালের

ওয়ানাড, ১ মার্চ (হি.স. ) : কেরলের ওয়ানাড জেলায় ১ ছাত্রের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে কেরল পুলিশ। শুক্রবার কেরল পুলিশ সূ্ত্রে এই তথ্য জানা গিয়েছে। কেরল পুলিশ শুক্রবার জানিয়েছে যে, এক ভেটেরিনারি ছাত্রের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। কেরল পুলিশ জানিয়েছে, ২০ বছর বয়সী জেএস সিদ্ধার্থকে ১৮ ফেব্রুয়ারি তাঁর হোস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। সিদ্ধার্থের এক আত্মীয় বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, সিদ্ধার্থকে হত্যা করা হয়েছে, কোনও আত্মহত্যা সিদ্ধার্থ করেনি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ কে.সি. বেণুগোপাল এ প্রসঙ্গে বলেছেন, “আমরা মৃত ছাত্রের বাড়িতে গিয়ে সেখানকার মর্মান্তিক দৃশ্য দেখেছি। সিদ্ধার্থের মায়ের মুখটা চোখে দেখা যাচ্ছিল না। এই ধরনের পরিস্থিতি কথায় বর্ণনা করা যায় না।” তিনি আরও বলেন, যেভাবে এসএফআই, সিপিআই(এম)-এর অপরাধীরা কেরল রাজ্যের নির্দোষ ছাত্রদের উপর হামলা করছে তা মোটেও গ্রহণযোগ্য নয়, এটা আত্মহত্যা নয়, এটা একটা স্পষ্ট খুন যা স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় হয়েছে।”

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top