News Flash

  • Home
  • বিদেশ
  • প্রয়াত মার্ভেল খ্যাত অভিনেতা কেনেথ মিচেল
Image

প্রয়াত মার্ভেল খ্যাত অভিনেতা কেনেথ মিচেল

অটোয়া, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত মার্ভেল খ্যাত অভিনেতা কেনেথ মিচেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর। রবিবার রাতে অভিনেতার পরিবারের তরফে এক্স হ্যান্ডলে বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। ‘স্টার ট্রেক: ডিসকভারি’ এবং মার্ভেলের ‘ক্যাপ্টেন মার্ভেল’-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে জনপ্রিয়তা পান কেনেথ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ পাঁচ বছর ধরে স্নায়ুর রোগে ভুগছিলেন অভিনেতা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম অ্যামোট্রফিক ল্যাটেরাল স্‌ক্লেরোসিস। কেনেথের পরিবারের তরফে একটি বিবৃতি দিয়ে লেখা হয়েছে, ‘গত পাঁচ বছর অনেক কষ্ট সহ্য করেছে। তবে প্রতি বারই সে উঠে দাঁড়িয়েছে। সে হয়তো পর্দায় কখনও মহাকাশচারী, কখনও আবার সুপারহিরোর বাবা হয়েছে। তবে বাস্তবে জীবনে সে আরও অনেক কিছু ছিল। সমুদ্র সৈকতে হাঁটতে ভালবাসত, বিশ্বকে দু’চোখ ভরে দেখতে চাইত, বাগান ছিল বড্ড প্রিয়, ওর হাসি ছিল অসম্ভব সুন্দর। মানুষকে উপহার দিতে ভালবাসত, নিতে নয়। ও যেমন ভাল দাদা ছিল, তেমনই ভাল স্বামী আর তেমনই ভাল বাবা।‘

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top