News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশন, চলবে ৫ মার্চ পর্যন্ত
Image

আগামী ১ মার্চ থেকে শুরু হবে বাজেট অধিবেশন, চলবে ৫ মার্চ পর্যন্ত

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: আগামী ১  মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৩দিনের ওই অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত। আজ বিজনেস এডভাইজারি কমিটির(বিএসি) বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।

এদিন তিনি বলেন, আজ বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাজেট অধিবেশন শেষ করা হবে। বাজেট অধিবেশনে প্রথম দিনে অতিরিক্ত ব্যয় বরাদ্দের পেশ করা হবে। এরপর অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় পূর্নাঙ্গ বাজেট পেশ করবেন। 

এদিন তিনি আরও বলেন, বাজেট অধিবেশনে একটি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। 

Releated Posts

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top