News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রমজীবী নারীদের ১২দফা দাবীর ভিত্তিতে সিআইটিইউ- এর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচী
Image

শ্রমজীবী নারীদের ১২দফা দাবীর ভিত্তিতে সিআইটিইউ- এর উদ্যোগে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারিঃ  শ্রমজীবী নারীদের ১২দফা দাবীর ভিত্তিতে শুক্রবার শ্রমদপ্তরের কমিশনারের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয় সিআইটিইউ। এদিন সিআইটিইউ- এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরের কমিশনারের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে ধর্নায় মিলিত হয়। 

এদিনের এই কর্মসূচী সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে সিআইটিইউ নেতৃত্ব মানিক দে বলেন, শ্রমজীবী মহিলাদের উপর কর্মস্থলে নির্যাতন চলছে। এছাড়াও অঙ্গনওয়ারী কর্মী, আশা কর্মীদের ছাটাই করা হয়েছে পাশাপাশি দীর্ঘদিন ধরে তারা বেতন বঞ্চনার ও শিকার হচ্ছেন। তিনি বলেন, মূল্যবৃদ্ধি রোধ, কর্মক্ষেত্রে ছাটাই, নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এদিনের এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।

Releated Posts

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top