News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষক-পুলিশ সংঘর্ষ হরিয়ানার শম্ভু সীমানায়, পান্ধের বললেন এমএসপি নিয়ে আইন এলেই সব বন্ধ হবে
Image

কৃষক-পুলিশ সংঘর্ষ হরিয়ানার শম্ভু সীমানায়, পান্ধের বললেন এমএসপি নিয়ে আইন এলেই সব বন্ধ হবে

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.): নিজেদের দাবিদাওয়া কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছে দিতে বুধবার থেকে আবারও আন্দোলনের তীব্রতা বাড়িয়ে দিলেন অন্নদাতারা। বুধবার পঞ্জাব-হরিয়ানার শম্ভু সীমানা পেরিয়ে ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন তাঁরা। বুধবার সকালে প্রায় ১৪ হাজার কৃষক শম্ভু সীমানা পার হতে গেলেই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। নামানো হয়েছে আধা সামরিক বাহিনী। কিছুতেই সীমানা পেরিয়ে কৃষকদের রাজধানীতে ঢুকতে দিতে নারাজ পুলিশ।

পরিস্থিতিতে কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের বলেছেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, কোনও কৃষক, যুবক এগিয়ে যাবেন না। নেতারা এগিয়ে যাবেন। আমরা শান্তিপূর্ণভাবে যাব। তাঁরা (কেন্দ্রীয় সরকার) এমএসপি নিয়ে একটি আইন আনলেই এই সব শেষ হতে পারে।” আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে হরিয়ানা পুলিশের মুখপাত্র তথা এআইজি (প্রশাসন) মণীশা চৌধুরী বলেছেন, “হরিয়ানা পুলিশ পঞ্জাবের সঙ্গে সমস্ত সীমানায় পুলিশ কর্মী মোতায়েন করেছে। তাঁরা (কৃষক) শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। আমরা তথ্য পেয়েছি, কৃষকরা বিক্ষোভের জায়গায় ভারী যন্ত্রপাতি নিয়ে এসেছেন এবং আমরা পঞ্জাব পুলিশকে অনুরোধ করেছি যে এই ধরনের যন্ত্রপাতি অনুমতি না দিতে। আমরা কৃষকদের আবারও অনুরোধ করছি, প্রতিবাদের জায়গায় ভারী মেশিন না আনতে। তাঁরা নিজেদের দাবির বিষয়ে আমাদের কাছে স্মারকলিপি জমা দিতে পারেন। আমরা পাঞ্জাব পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।”

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top