News Flash

  • Home
  • দেশ
  • রামমন্দিরে রামলালার দর্শন করলেন পুষ্কর সিং, বললেন দেশ ও রাজ্যের সমৃদ্ধি কামনা করেছি
Image

রামমন্দিরে রামলালার দর্শন করলেন পুষ্কর সিং, বললেন দেশ ও রাজ্যের সমৃদ্ধি কামনা করেছি

অযোধ্যা, ২০ ফেব্রুয়ারি (হি.স.): অযোধ্যার রামমন্দিরে ভগবান রামলালার পূজার্চনা ও প্রার্থনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মঙ্গলবার রামলালার দর্শন ও পুজো দেওয়ার পর ধামি বলেছেন, “ঐশ্বরিক এবং বিস্ময়কর মুহূর্ত। দীর্ঘ সময়ের জন্য প্রতীক্ষা ছিল এবং এখন সত্য হয়েছে। আমি রাজ্যের পাশাপাশি দেশের সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশ এগিয়ে যাক। আমরা এখন এই মুহূর্তটি দেখতে পাচ্ছি, যখন প্রধানমন্ত্রী মোদী এবং ‘রাম রাজ্য’-র নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে; এখন তো সবে শুরু।”

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এদিন সকালে নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দেহরাদূনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে একটি চার্টার বিমানে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হন। অযোধ্যার মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর তাঁদের স্বাগত জানানো হয়। প্রথমে তাঁরা হনুমানগড়ি মন্দির ও পরে রাম মন্দিরে প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রী ধামি বলেছেন, “আমরা ভাগ্যবান, রামলালা ৫০০ বছর পর নিজের জন্মস্থানে ‘বিরাজমান’। এটি প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে ‘রাম যুগের’ সূচনা।”

Releated Posts

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top