News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি
Image

পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৯ ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি। ঘটনা ঊনকোটি জেলার কৈলাসহরের শ্রীরামপুরে। ঘটনার বিবরণে জানা যায় কৈলাসহর শ্রীরামপুর ব্রিজের মধ্যে বাইসাইকেল দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যাক্তি। তিনি বর্তমানে জেলা হাসপাতালে  চিকিৎসাধীন।

জানা যায় যে, আজ বিকেলবেলা চন্ডিপুরের দিক থেকে অজিত দেব(৪৫) এর এক ব্যক্তি বাইসাইকেল নিয়ে কৈলাসহরের দিকে আসছিল। শ্রীরামপুর ব্রিজের মধ্যে আসতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইসাইকেল নিয়ে ব্রিজের উপরে পড়ে যান। এতে গুরুতরভাবে তিনি আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে  খবর পাঠায় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা গিয়ে গুরুতরভাবে আহত ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে আসে।

 বর্তমানে তিনি গুরুতরভাবে আহত অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top