বিশেষ প্রতিনিধি, বিলোনীয়া, ১১ জুলাই৷৷ শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অধীন পূর্ব চরকাইতে রীতা দেবনাথ নামে এক বিধবাকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠল প্রতিবেশী হিমাংশু সরকারের বিরুদ্ধে৷ স্বামীর মৃত্যুর পর থেকেই রীতা দেবনাথের উপর কু নজর পড়ে প্রতিবেশী ৪৮ বছর বয়সী হিমাংশু সরকারের৷ প্রায় সময় বাড়িতে নির্জনতার সুযোগ নিয়ে আড়ালে বসে রীতাকে কুনজরে দেখে হিমাংশু৷ শনিবার রাত নয়টা নাগাদ রীত ঘড়ে থেকে বেড় হয়ে দেখতে পায় হিমাংশু সরকার আড়ালে বসে তাকে কুনজরে দেখছে৷ রীতা দেবনাথ চিৎকার চেচামেচি করলে হিমাংশু পালিয়ে যায়৷ পরদিন সকালে তথা রবিবার হিমাংশু ও তার ছেলে সুজন রাতী দেবনাথের বাড়িতে যায় এবং তাকে মারধর করতে থাকে৷ মারতে মারতে ঐ মহিলার পরনের কাপড় খুলে ফেলে৷ এই মর্মে বাইখোড়া থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেন নির্যাতিত রীতা দেবনাথ৷ মামলা নিলেও পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্ত হিমাংশু সরকার ও তার ছেলে সুজন সরকারকে গ্রেপ্তার করেনি৷ এদিকে ঐ বিধবা মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ হিমাংশু সরকারের চালচলন ঠিকঠাক না৷ প্রায়শই মহিলাদের নানাভাবে বিরক্ত করে৷ পাড়ার মহিলারা তার আচার আচরণে রীতিমতো ক্ষুব্ধ৷ এলাকাবাসী হিমাংশু সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করেছেন৷
বিধবাকে শ্লীলতাহানি করে মারধর বাইখোড়ায়
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















