News Flash

  • Home
  • দিনের খবর
  • অর্থ উপাজর্নের জন্য রাজনীতিতে আসিনি, সমালোচকদের উত্তর দিলেন কেজরিওয়াল
Image

অর্থ উপাজর্নের জন্য রাজনীতিতে আসিনি, সমালোচকদের উত্তর দিলেন কেজরিওয়াল

পানাজি, ১৯ জানুয়ারি (হি.স.): সমালোচকদের এবার জবাব দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার মহল্লা ক্লিনিক পরিদর্শনের পর দক্ষিণ গোয়া জেলার বেনৌলিমের জনসাধারণের উদ্দেশ্যে বক্তৃতার সময় কেজরিওয়াল বলেছেন, “আমরা অর্থ উপার্জনের জন্য রাজনীতিতে যোগদান করিনি। আমরা সবাই আমাদের সফল ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছিলাম, কারণ আমরা বিশ্বাস করতাম সমস্ত দল দেশকে লুট করেছে। আমরা বুঝতে পারি, নোংরার মধ্যে থেকেই নোংরা পরিষ্কার করা সম্ভব। তাই ঝাঁড়ু হাতে নিয়ে আমরা নোংরা পরিষ্কার করতে নেমেছি। এভাবেই আমরা দল শুরু করেছি এবং আমরা যা করি তা হল কাজের ভিত্তিতে রাজনীতি।”

অরবিন্দ কেজরিওয়াল উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “ক্ষমতায় থেকে টাকা, টাকা থেকে ক্ষমতা, এই ৭৫ বছর ধরে এমনটাই চলছে, ভোট কিনুন এবং তারপর অর্থ উপার্জন করুন। গালাগালির রাজনীতি, মন্দির-মসজিদের রাজনীতি, হিংসার রাজনীতি ব্যবহার করা হয়। আম আদমি পার্টি কাজের রাজনীতি শুরু করেছে। আমরা এখানে মানুষের সঙ্গে দেখা করতে এসেছি। এএপি ”কাজের রাজনীতি” করে। ভারতের রাজনীতিতে এই প্রথম এই শব্দটি এসেছে।”

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top