News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পেট্রোলের সংকট জারি রাজপথে অবরোধ, বিক্ষোভ
Image

রাজ্যে পেট্রোলের সংকট জারি রাজপথে অবরোধ, বিক্ষোভ

PETROLনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ পেট্রোল সংকট অব্যাহত রয়েছে৷ জাতীয় সড়ক এখনও বেহাল৷ কবে নাগাদ জাতীয় সড়ক সচল হবে তা নিয়ে দুঃশ্চিন্তার অন্ত নেই৷ কেউই নিশ্চিত করে বলতে পাড়ছেন না জাতীয় সড়ক কবে নাগাদ উন্মুক্ত হবে৷ জাতীয় সড়ক বিপর্য্যস্ত হয়ে পড়ায় সবচেয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ভারতরে উত্তর পূর্বের দুর্গম রাজ্য ত্রিপুরার মানুষ৷ এখানকার মানুষজন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে জাতীয় সড়কের উপর পুরোপুরি নির্ভরশীল৷ স্বাভাবিক কারণেই জাতীয় সড়ক অপহিরার্য্য৷ জাতীয় সড়ক স্তব্ধ হয়ে পড়ায় রাজ্যে জ্বালানি মজুত পুরোপুরি তলানিতে এসে ঠেকেছে৷ প্রতিটি পাম্পে বিপর্য্যয় মোকাবিলার জন্য ন্যুনতম ২ হাজার লিটার পেট্রোল মজুত থাকার কথা থাকলেও সেই মজুত প্রশাসনের নির্দেশে মাত্র তিনশ লিটারে পৌঁছেছে৷ এরপরও পেট্রোলের জন্য গত প্রায় পক্ষকাল ধরে কোন না কোন স্থানে হৈ হট্টগোল, অবরোধ ভাঙচুর ইত্যাদির ঘটনা ঘটে চলেছে৷
শনিবার রাজধানী আগরতলা শহরের দুর্গাবাড়িস্থিত অশোক পেট্রোলিয়াম এজেন্সিতে পেট্রোল না পেয়ে ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করেন৷ ফলে শহরে যানজট চরম আকার ধারণ করে৷ খবর পেয়ে পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসক ঘটনাস্থলে ছুটে আসেন৷ অবশেষে বিষয়টি বুঝিয়ে বলার পর ক্ষুব্ধ জনতা পথ অবরোধ মুক্ত করেন৷ এদিকে, ভোরবেলা থেকেই শহরের পুরাতন মোটরস্ট্যান্ড, গণরাজ চৌমুহনী, টিআরটিসি, বিদুরকর্তা, রাধানগর ইত্যাদি পাম্পের সামনে মোটরবাইক সহ যানবাহনের দীর্ঘ লাইন জমতে শুরু করে৷ পেট্রোল পাম্পগুলিতে যথারীতি পেট্রোল সরবরাহ করা হয়৷ কিন্তু মজুত নিঃশেষিত হওয়ার পরও ভোক্তাদের লাইন শেষ হয়ে যায়নি৷ অপেক্ষমান ভোক্তারা ক্ষোভে ফেটে পড়েন৷ এদিকে, পুরাতন মোটরস্ট্যান্ড পেট্রোল পাম্পেও শনিবার রাতে ভোক্তারা বিক্ষোভ প্রদর্শন করেন৷ পেট্রোলের মজুত থাকা সত্বেও কর্তৃপক্ষ পেট্রোল সরবরাহ করেনি৷ এনিয়ে রীতিমতো হৈ হট্টগোল শুরু হয়৷ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ রাজ্যের অন্যান্য স্থান থেকেও পেট্রোল ডিজেলের সংকটে নানা বিশৃঙ্খলার খবর পাওয়া গিয়েছে৷ আরও কিছুদিন এই পরিস্থিতি বহাল থাকতে পারে বলে জানা গিয়েছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top