News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবারের শারদ সম্মান পুরস্কার বিতরণ করবে পুর নিগম, মোট ২১ টি ক্লাবকে দেওয়া হবে পুরস্কার
Image

এবারের শারদ সম্মান পুরস্কার বিতরণ করবে পুর নিগম, মোট ২১ টি ক্লাবকে দেওয়া হবে পুরস্কার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর: আগরতলা পুরনিগম এলাকার প্রতিটি সাব জোনাল এলাকায় ক্লাবগুলিকে শারদ সম্মান প্রদান করবে আগরতলা পুর নিগম। বিগত বছরের মতো এবারও আগরতলা পুর নিগমের পক্ষ থেকে শারদ সম্মান পুরস্কার বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

অত্যন্ত উৎসাহের সাথে আগরতলা শহরের বিভিন্ন ক্লাব শারদ সম্মানের জন্য আবেদনে সাড়া দিয়েছেন। মঙ্গলবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে শারদ সম্মানের পুরস্কার বিতরণ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পৌরহিত্য করেছেন নিগমের মেয়র দীপক মজুমদার। সেরা আলোকসজ্জা, সেরা মন্ডপ শয্যা, সেরা থিম, মহিলা পরিচালিত পুজোর আয়োজন, সেরা প্রতিমা সহ সেরার সেরা মিলিয়ে মোট ২১টি ক্লাবকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top