News Flash

  • Home
  • খেলা
  • সুপার ফোরের লড়াই শুরু ২৬শে সেরা হওয়ার লক্ষ্যে চার দলের প্রস্তুতি
Image

সুপার ফোরের লড়াই শুরু ২৬শে সেরা হওয়ার লক্ষ্যে চার দলের প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর।। উদ্বোধনী দিনে হবে দুটি ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে এন এস আর সি সি খেলবে চাম্পামুড়া কোচিং সেন্টারের বিরুদ্ধে এবং বামুটিয়ার তালতলা স্কুল মাঠে প্রগতি প্লে সেন্টার খেলবে এ ডি নগরের বিরুদ্ধে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটের সুপার ফোরে। শেষ চারের লড়াইয়ে ভালো ফলাফল করতে ৪ দলই জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। গ্রুপ লিগে ৪ দলই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শেষ চারের টিকিট কেটে নিয়েছে। এবারের আসর থেকে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো অনশ ভাটনাগর, শায়ন্তন কর, শ্রেষ্ঠাংশু দেব, দেবপ্রিয় দে, রাজদীপ দে, তানিস্ক চক্রবর্তী, নীলেশ সূত্রধর, তীর্থ চক্রবর্তী, ক্রিশ ভৌমিক,শুভ্রজিৎ সাহা এবং অঙ্কিত দাস প্রমুখ। যাদের সঠিক প্রশিক্ষণ দিলে আগামীদিনে রাজ্যের সম্পদ হয়ে উঠতে পারে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। তবে এনেকেই মনে করছেন, রাজ্য ক্রিকেট সংস্থার উচিৎ ছিলো সুপার ফোরের আসর দুদিনের করার। তাহলে খুদে ক্রিকেটাররাও নিজেদের প্রতিভার পরিচয় দিতে পারতো। ‌

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top