News Flash

  • Home
  • দেশ
  • প্রত্যেক ভারতীয়কে নিজস্ব সংস্কৃতি ও পরম্পরা নিয়ে গর্ব বোধ করা উচিত : উপ-রাষ্ট্রপতি
Image

প্রত্যেক ভারতীয়কে নিজস্ব সংস্কৃতি ও পরম্পরা নিয়ে গর্ব বোধ করা উচিত : উপ-রাষ্ট্রপতি

হরিদ্বার, ২৩ ডিসেম্বর (হি.স.): প্রত্যেক ভারতীয়কে নিজস্ব সংস্কৃতি ও পরম্পরা নিয়ে গর্ব বোধ করা উচিত। ভারতীয়ত্বই আমাদের পরিচয়, জাতীয়তাবাদই আমাদের চরম ধর্ম। বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শনিবার উত্তরাখণ্ডের হরিদ্বারের গুরুকুল কাংড়িতে বেদ, বিজ্ঞান ও সংস্কৃতি মহাকুম্ভের উদ্বোধন করেছেন উপ-রাষ্ট্রপতি ধনখড়। স্বামী দয়ানন্দ সরস্বতীর ২০০-তম জন্মবার্ষিকী এবং স্বামী শ্রদ্ধানন্দের আত্মত্যাগ দিবসে এই মহাকুম্ভের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের নতুন শিক্ষানীতি আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রত্যেক ভারতীয়কে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্ব বোধ করা উচিত। ভারতীয়ত্বই আমাদের পরিচয়।”

উপ-রাষ্ট্রপতির কথায়, “বেদ, বিজ্ঞান মহাকুম্ভের এই উৎসব আমাদের প্রাচীন জ্ঞান ও বিজ্ঞান নিয়ে গর্ব অনুভব করার সুযোগ প্রদান করে। প্রায়ই দেখা যায় আমরা ভুলে যাই আমরা কে! আমরা যদি একটু ভিতরে তাকাই তাহলে দেখতে পাব যে পৃথিবীতে আর কোনও দেশ নেই যে আমাদের সঙ্গে পাল্লা দিতে পারে!” ধনখড় বলেছেন, “জি-২০ আয়োজনে সমগ্র ভারতীয় সংস্কৃতি প্রতিফলিত হয়েছে। প্রত্যেক বিদেশী অতিথি সযত্নে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করছিল এবং ভারতকে সম্মান করছিল। এটি একটি অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল এবং ধরিত্রী মায়ের সন্তান, একজন কৃষকের পুত্রের এই অবস্থানে আসা, আমি সেই মুহূর্তটি দেখার সুযোগ পেয়েছি।”

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top