News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজগঞ্জে অবৈধ কল সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার আট
Image

রাজগঞ্জে অবৈধ কল সেন্টারে অভিযান চালিয়ে গ্রেফতার আট

জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বেলাকোবায় একটি বাড়িতে বেআইনি কল সেন্টারে অভিযান চালিয়েছে বেলকোবা ফাঁড়ি ও রাজগঞ্জ থানার পুলিশ। এই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে বাড়ির মালিকও রয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার বেলাকোবার সাহেব বাড়ি এলাকায় একটি বাড়িতে অবৈধ কল সেন্টার চালানোর গোপন সংবাদ পায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ। খবর পেয়ে বেলাকোবা ফাঁড়ির পুলিশসহ রাজগঞ্জ থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ ওই বাড়ি থেকে পাঁচ ছাত্রীসহ দুই যুবককে আটক করেছে। একইসঙ্গে বাড়ি থেকে বেশ কিছু মোবাইল ফোন, সিমকার্ড, দুটি ল্যাপটপ, একটি চার চাকার গাড়ি ও অন্যান্য জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর গভীর রাতে আবার অভিযান চালিয়ে বেলাকোবা থেকে বাড়ির মালিককে আটক করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top