News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসকেএম নিয়ে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে
Image

এসএসকেএম নিয়ে তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম হাসপাতাল। এমনই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালই চিকিৎসা পরিষেবার অপব্যবহার করছে বলে ওই মামলায় অভিযোগ করা হয়েছে। এ নিয়ে আদালতের হস্তক্ষেপে আর্জি জানিয়েছেন মামলাকারী।

মামলাটি করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। তাঁর আবেদন, ওই হাসপাতালে চিকিৎসাধীন ‘অভিযুক্তদের’ সমস্ত মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক। তা যাচাই করা হোক কোনও কেন্দ্রীয় সরকারের হাসপাতালকে দিয়ে। ওই হাসপাতালে ভর্তি থাকা অভিযুক্তদের কেস রেকর্ড যাতে আদালতে জমা করা হয়, তা নিয়ে সিবিআই এবং ইডিকে নির্দেশ দিক হাই কোর্ট। মামলাকারী দাবি করেছেন, বৃহত্তর জনস্বার্থে এই মামলা করেছেন। তিনি এবং তাঁর মতো বেশির ভাগ মানুষ চান এসএসকেএম হাসপাতালে সকলের জন্য সমান চিকিৎসা হোক। প্রভাবশালীদের অতিরিক্ত গুরুত্ব যেন না দেওয়া হয়।

হলফনামায় মামলাকারীর দাবি, ‘‘চিকিৎসার প্রয়োজন নেই অথচ, ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড (শয্যা) দখল করে রেখেছেন। সেখানে তাঁদের ভণ্ড চিকিৎসা চলছে। অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না। আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না।’’

মামলাটি আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারই নিয়োগ মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফ ‘কালীঘাটের কাকু’র অন্তর্বর্তী জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি। তারা দাবি করেছে, চিকিৎসার প্রয়োজন না পড়লেও সুজয়কৃষ্ণকে হাসপাতালে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু সুজয়কৃষ্ণের সামান্য মানসিক চাপ ছাড়া আর কোনও সমস্যা নেই।

ইডির আইনজীবীর কথায়, ‘‘সেখানে তিনি আরামে রয়েছেন। ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে গল্প করছেন। বাইরের ভাল খাবার খাচ্ছেন।’’ ওই মামলাতেও অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট তলব করেছে হাই কোর্ট।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top